সিসি নিউজ: ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরনো ব্রাউজারকে নিরুৎসাহিত করছে সার্চ ইঞ্জিন গুগল। পুরোনো ভার্সন দিয়ে কোনো সার্চ করতে গেলে, ২০১৩ সালের ডিজাইন দেখাচ্ছে সার্চ ইঞ্জিনটি।
গুগল ফোরামে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, পুরনো ব্রাউজার ব্যবহার করে কোনো ছবি বা তথ্য সার্চ করলে গুগলের ২০১৩ সালের হোমপেজ দেখানো হচ্ছে। বিশেষ করে সাফারি ৫.১ এবং অপেরা ১২ ভার্সনের ক্ষেত্রে এ সমস্যা বেশি হচ্ছে।
এ ব্যাপারে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুরনো ব্রাউজারকে নিরুৎসাহিত করছেন।