• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহীতে ছাত্রলীগের নতুন সভাপতি রকি, সম্পাদক রাজিব

rajshahi-s.lig-news-by-eliasarafatfinal-e1410369767942রাজশাহী: রকি কুমার ঘোষকে সভাপতি ও মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এই ঘোষণা দেন।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা ও রমজান আলী জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম খান ববিন ও আফম মাহমুদুর রহমান দীপন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আমিনুর মাসুদ।

আগামী এক সপ্তাহের মধ্যে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটি ঘোষণাকালে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি শফিকুজ্জামান শফিক ও সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে রাজশাহী মহানগর ছাত্রলীগের কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে বিকেলে রাজশাহী মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবেদনকারীদের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার শেষে রাত ৯টার দিকে মহানগর ছাত্রলীগের এই কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শফিকুজ্জামান শফিক সভাপতি ও মীর তৌহিদুর রহমান কিটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ চার বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ