• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে মাদ্রাসা’র ছাত্রের আত্মহত্যা

atto hottaলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের জেলার পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকায় শনিবার দুপুর ২টার দিকে মাইদুল ইসলাম(১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকার অলিয়ার রহমানের ছেলে মাইদুল ইসলাম। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়ালেখা করতেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, নিহতের মা মাহি বেগম পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং বাবা অলিয়ার রহমান রাজমিস্ত্রি কাজের সন্ধানে গেলে সবার অজান্তে মাইদুল ইসলাম নিজবাড়ীর শোয়ার ঘরের ধরনায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি কিছুক্ষণ পর জানাজানি হলে লাশ স্থানীয়রা উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়।
মাহি বেগম ও অলিয়ার রহমান জানায়, তার ছেলে মাইদুল ইসলাম কি কারনে আত্মহত্যা করেছেন তা তারা জানেন না। পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউপি সদস্যদেরকে পাঠানো হয়েছে।
এ দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি/তদন্ত) প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, ‘আত্মহত্যা বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ