লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের জেলার পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকায় শনিবার দুপুর ২টার দিকে মাইদুল ইসলাম(১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকার অলিয়ার রহমানের ছেলে মাইদুল ইসলাম। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়ালেখা করতেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, নিহতের মা মাহি বেগম পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং বাবা অলিয়ার রহমান রাজমিস্ত্রি কাজের সন্ধানে গেলে সবার অজান্তে মাইদুল ইসলাম নিজবাড়ীর শোয়ার ঘরের ধরনায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি কিছুক্ষণ পর জানাজানি হলে লাশ স্থানীয়রা উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়।
মাহি বেগম ও অলিয়ার রহমান জানায়, তার ছেলে মাইদুল ইসলাম কি কারনে আত্মহত্যা করেছেন তা তারা জানেন না। পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউপি সদস্যদেরকে পাঠানো হয়েছে।
এ দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি/তদন্ত) প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, ‘আত্মহত্যা বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।’