• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

চিরিরবন্দরে হ্যান্ডক্যাপসহ আসামীর পলায়ন ॥ ২ পুলিশ আহত

Cirirbondorদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ কুখ্যাত ডাকাত মোঃ মুকুলকে (৩৬) আটক করলে তার পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এ সময় হান্ডক্যাপসহ মুকুল পালিয়ে যায়। শনিবার মধ্য রাতে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের সিংগা নগর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের হামলায় ২ পুলিশ সদস্য এএসআই মোঃ আব্দুর রহমান ও কনেস্টবল মোঃ আনোয়ার হোসেন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার মধ্য রাতে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের সিংগা নগর হাজী সরদার পাড়া গ্রামের মোঃ সইর উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত মোঃ মুকুলকে (৩৬) আটক করলে তার পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এ সময় হান্ডক্যাপসহ মুকুল পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তাদের হামলায় ২ পুলিশ সদস্য এএসআই মোঃ আব্দুর রহমান ও কনেস্টবল মোঃ আনোয়ার হোসেন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এরা হলো উপজেলার সিংগা নগর হাজী সরদার পাড়া গ্রামের মৃত হাজী সরদারের ছেলে মোঃ ইয়াকুব আলী (৪৭), একই গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ মতিয়ার রহমান (২০), খোলটা মোহাম্মদের ছেলে মোঃ আরিফ (২০)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন মোস্তফা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক আসামীকে ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রাতে একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ