• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

হাতীবান্ধায় গৃহবধ ধর্ষণের বিচার নিয়ে প্রহসন: ইউপি সদস্য গ্রেফতার

Hand Cupলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ধর্ষণের শিকার এক গৃহবধুর সাথে বিচারের নামে প্রহসনের অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পলিশ। তিনি উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য। আটক ইউ,পি সদস্যকে রোববার দুপুরে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ধর্ষক সইদার রহমান মনিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৩০ আগষ্ট উপজেলার সিঙ্গীমারী গ্রামের এক সংখ্যালঘু পরিবারের গৃহবধূ একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সইদার রহমানের বাড়িতে কাজ করতে যায়। ওই মহিলার অভিযোগ, সেদিন কাজের ফাঁকে তাকে একা পেয়ে জোড় করে ধর্ষণ করে গৃহকর্তা সইদার। ঘটনাটি পরদিন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে জানান হলে তিনি বিষয়টি সালিস বৈঠকে মীমাংসা করা হবে মর্মে মহিলাকে অন্য কোথাও ( থানা বা আদালত) না যাওয়ার পরামর্শ দেন। কিন্তু ঘটনার ৬ দিন পরেও বিষয়টির কোন সূরহা না হওয়ায় চলতি মাসের ৫ তারিখ স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই মহিলা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এস,আই) কালাম বলেন, ধর্ষণের সালিস করার এখতিয়ার স্থানীয় ইউপি সদস্যের নেই। তাই অভিযোগের ভিত্তিতে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠনো হয়েছে।

অজ্ঞাত যুবকের হাত কাটা লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধায় অজ্ঞাত এক যুবকের(৩৫) হাত কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের থ্যাপার নগর রেল লাইন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, লালমনিরহাট বুড়িমারী রেল রুটের থ্যাপার নগর এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। তবে তার নাম পরিচয় জানা যায় নি। শুধু লুঙ্গি পরিহিতা ওই যুবকের ডান পায়ে ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং বাম হাতের কনুই পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করা। দুর্বৃত্তরা তাকে নিরাপদ স্থানে কুপিয়ে জখম করে শ্বাসরোধে হত্যা করে রেল লাইনের ধারে ফেলে পালিয়ে যায় বলে ধারনা রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তার।
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ