• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় শিবির নেতা রিংকু গ্রেফতার

Hand Cupসিসি নিউজ:  বিভিন্ন মামলার পলাতক আসামি আব্দুর রাজ্জাক রিংকু (২৫) নামের এক শিবির নেতাকে গ্রেফতার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার ডিমলা রংপুর সড়কের বিন্যাকুড়ী নামক স্থানে একটি এ্যাম্বুলেন্স থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিংকু জেলার জলঢাকা পৌরসভার ৫নং ওয়ার্ডের আমরুলবাড়ী এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি জলঢাকা উপজেলা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি।

জানা যায়, আজ রোববার রাতে তিনি এ্যাম্বুলেন্সযোগে রংপুর হতে জলঢাকা নিজ বাড়ি ফিরছিলেন। এমন খবর পায় পুলিশ। জলঢাকা থানার পুলিশ অভিযান শুরু করে। পথিমধ্যে রাত ৮টার পরে এ্যাম্বুলেন্সটি ওই স্থানে আসামাত্র জলঢাকা থানা পুলিশ এ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অগ্নি সংযোগ, ভোটকেন্দ্র ডাকাতিসহ জলঢাকা থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ