• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাজীবপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা নিন্দা ও প্রতিবাদ

Kurigramরাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলতাফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজীবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় সাংবাদিকরা ওই দাবি জানায়।
রাজীবপুর প্রেসক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাব সাধারন সম্পাদক আতাউর রহমান (আমার দেশ), এসএম লুৎফর রহমান (মোহনা টেলিভিশন), নুরুল আমিন (ভোরের কাগজ), কামরুল আলম বাদল (আজকালের খবর), সহিজল ইসলাম (জনতা), আমিনুর রহমান (ভোরের ডাক) ও মতিউর রহমান (চারদিকে প্রতিদিন)।
উল্লেখ্য যে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজীবপুর থানা মোড় চত্ত্বরে সাংবাদিক আলতাব হোসেনের ওপর সন্ত্রাসী হামলা হয়। এসময় সন্ত্রাসীরা বৈদ্যতিক তার দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করা হয় তাকে। সন্ত্রাসী হামলার শিকার ওই সাংবাদিক বর্তমানে রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ