• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |

মেসিকে ছাড়িয়ে রোনাল্ডো

image_98665_0খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচে এক গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে  গোল সংখ্যায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন।
মঙ্গলবার বাসেলের বিপক্ষে রোনাল্ডোর করা গোলটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম গোল। চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সংখ্যা ৬৭।  রোনাল্ডোর সামনে এখন কেবল রাউল গঞ্জালেস। সর্বোচ্চ ৭১ গোল নিয়ে এই ক্লাবকে নেতৃত্ব দিচ্ছেন রাউল।
তবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি-রোনাল্ডো যে রাউলকে চলতি মৌসুমেই ছাড়িয়ে যাবেন তা অনুমিতভাবেই বলা যায়। এখন দেখার বিষয়, রোনাল্ডো না মেসি- কার দখলে যায় চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি।  -ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ