• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

রংপুরে ‘যুগের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

image_98668_0রংপুর: রংপুরের দৈনিক ‘যুগের আলো’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বুধবার। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু বলেছেন, পত্রিকা হচ্ছে সমাজের আয়না। এই আয়না দিয়েই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসার সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি নুরুজ্জামান প্রধান, ব্যবস্থাপক সামসুল হুদা, বার্তা সম্পাদক আবু তালেব, সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান করেন এটিএন বাংলার প্রতিনিধি মাহবুবুল ইসলাম, নতুন বার্তা ডটকমের ইনচার্জ সরকার মাজহারুল মান্নান।
এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ