• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

বাংলাদেশের ৬০ ভাগ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হয় না : জাইকা

Jicaঢাকা : বাংলাদেশের ৬০ ভাগ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হয় না বলে জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিনিয়োগ ব্যবস্থাপনা উন্নয়ন পাবলিক ইনভেস্টমেন্ট সিস্টেম (এসপিআইএমএস)’ প্রকল্পের উপর আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়।

জাইকার কর্মকর্তারা জানায়, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় দ্বুর্লতা ও সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হয় না।

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রথম চ্যালেঞ্জ বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণ, দ্বিতীয় চ্যালেঞ্জ জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা এবং তৃতীয় চ্যালেঞ্জ ব্যবসা বাণিজ্যের প্রসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা।

কর্মশালায় আরো জানানো হয়, বাংলাদেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনেক বেশি। কিন্তু সেই তুলনায় বাস্তবায়ন হয় না। এসব থেকে বেরিয়ে আসতে হবে এবং সরকারি বিনিয়োগ প্রকল্পে বারবার সময় ও ব্যয় বৃদ্ধি থেকে বিরত থাকতে হবে। তা না হলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না।

কর্মশালায় জাইকা জানায়, বিনিয়োগ ব্যবস্থাপনা উন্নয়ন পাবলিক ইনভেস্টমেন্ট সিস্টেম (এসপিআইএমএস) প্রকল্পে অর্থায়ন করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি। এরমধ্যে ৪০ কোটি টাকা সহায়তা দেবে জাইকা।

কর্মশালায় উপস্থিত ছিলেন- এসপিআইএমএস প্রকল্পের কনসালটেন্ট টিম লিডার ড. তোসিইয়াসু কাতু, পরিকল্পনা সচিব ভূইয়া সফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান, এসএম গোলাম ফারুক ও মো. সফিফুল আজম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ