• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

চিরিরবন্দরে শিক্ষকের বেত্রাঘাতে ৪ শিক্ষার্থী আহত

Cirirbondorদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে ৪ শিক্ষার্থী আহত শিক্ষকের বেত্রাঘাতে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্কুলে সামনে বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত  ক্লাস বর্জনের আল্টিমেটামও দিয়েছে শিক্ষার্থীরা।
স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নিশাত মঙ্গলবার মাদক নিয়ে একটি দেয়ালিকা প্রকাশ করে। পরদিন বুধবার ওই দেয়ালিকাটি কে বা কারা ছিড়ে ফেললে ছাত্রী নিশাত দশম শ্রেণির ছাত্রদের বিরুদ্ধে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে নালিশ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুর রহমানের নির্দেশে সহকারী শিক্ষক খাদেমুল হক ও দিপক কুমার রায় দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ৪ ছাত্র মিজানুর রহমান, ফিরোজ শাহ, তুহিন সরকার ও আল-আমিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে ক্লাশের অন্যান্য শিক্ষার্থীরা আহত ৪ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে দশম শ্রেণির সব শিক্ষার্থীদের দাবি বেপরোয়া চলাফেরা করা সপ্তম শ্রেণির ছাত্রী নিশাতকে স্কুল থেকে টিসি ও অভিযুক্ত শিক্ষকদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কেউ স্কুলে যাবে না বলে আল্টিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ করেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, দশম শ্রেণির ছাত্ররা প্রায়ই নিশাত নামের ওই ছাত্রীকে উত্যক্ত করতো। তাই তাদের নিয়ন্ত্রণে আনতে সামান্য বেত্রাঘাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ