আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মির পাকিস্তানের। এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। ভারতের থেকে ছিনিয়ে নেয়া হবে কাশ্মির। খোলাখুলি এমনই হুমকি দিলেন বিলাওল ভুট্টো। প্রয়াত বেনজির ভুট্টোর ছেলে তিনি।
পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি)-র এই হেভিওয়েট শুক্রবার মুলতানে একটি জনসভায় বলেছেন, বালুচিস্তান, সিন্ধু, পশ্চিম পাঞ্জাবের মতো কাশ্মিরও পাকিস্তানের একটি প্রদেশ। কিন্তু ভারত সেটা অন্যায়ভাবে দখল করে রেখেছে। এটা কিছুতেই মানবেন না তিনি। জোর করে তা ভারতে কব্জা থেকে ছিনিয়ে আনবেন। এক ইঞ্চি জমিও ভারতকে দেয়া হবে না।
২০১৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন। ভোটে লড়ে মায়ের মতোই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বিলওয়াল ভুট্টো।