সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে নিজের বাবা, স্ত্রী ও মেয়েকে হত্যা করেছে আলফু মিয়া নামে এক ব্যক্তি। স্বজনদের দাবি, হত্যাকারী মাদকাসক্ত ও মানসিকভাবে অপ্রকৃতিস্থ। এ ঘটনায় পুলিশ আলফু মিয়াকে আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলফু মিয়ার বাবা আলাউদ্দিন, স্ত্রী বিউটি খানম ও কন্যা আমিনা বেগম। বসতঘরের দরজা বন্ধ করে লোহার হাতল দিয়ে তাদের পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসন ও পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।