• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

গোপালগঞ্জে ধর্ম নিয়ে প্রধান শিক্ষকের কটূক্তি, প্রতিবাদে বিক্ষোভ

Gopalgongগোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জিটি স্কুলের শ্রেণীকক্ষে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাসের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে স্কুল চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে গিয়ে শেষ হয়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ওসি মনির হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা সোলায়মান বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের অভিযোগ শোনেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল চলাকালীন দশম শ্রেণীতে ক্লাস নেয়ার সময় স্কুলের প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস শ্রেণীকক্ষের একটি ফ্যান চুরি হয়ে যাওয়ার বিষয়ে বলেন, “তোমরা (শিক্ষার্থী) কি ফ্যান চুরি করেছ? নাকি তোমাদের আল্লাহ চুরি করে জান্নাতে লাগিয়েছে?”

এ কথা শুনে শিক্ষার্থীরা প্রথমে হতবাক হয়। পরে বিষয়টি পুরো স্কুলে জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রোববার বিক্ষোভ মিছিল করে।

এদিকে এলাকার মুসল্লিরা রোববার  বিকালে মাইকিং করে  সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ