ঢাকা: আত্মপ্রকাশ করল ১০ দলের নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। এনপিপির একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু এই নতুন জোটের নেতৃত্ব দিচ্ছেন।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এনডিএফের আত্মপ্রকাশের ঘোষণা দেন নীলু।
নতুন এই জোটের মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার।
এই জোটের ১০টি দল হলো- ন্যাশনাল পিপলস পার্টি ( শেখ শওকত হোসেন নীলু), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (আলমগীর মজুমদার), বাংলাদেশ মুসলিম লীগ (জোবাইদা কাদের-আতিক), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (শেখ আনোয়ারুল হক), জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগো দল (মালেক),লেবার পার্টি (সেকান্দর আলী), বাংলাদেশ ইসলামিক পার্টি (আবদুর রশিদ প্রধান), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী), তৃণমূল ন্যাপ ভাসানী এবং ভাসানী ফ্রন্ট (মমতাজ চৌধুরী)।
এসব দলের মধ্যে মুসলিম লীগ, এনডিপি, ইসলামিক পার্টি, লেবার পার্টি ২০ দলীয় জোটে রয়েছে। তবে এই দলগুলোর একাংশ এখনো ২০ দলে রয়েছে।