ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ১৮০০ কোটি টাকা বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করবে সংস্থাটি।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, ড. আনোয়ার হোসেন খান ৬টি ব্যাংকের পরিচালক থাকাকালীন সময় ক্ষমতা অপব্যাবহার করে ১৮০০ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছেন বলে জানা গেছে।
দুদকের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক অভিযোগটি অনুসন্ধান করছেন। অভিযোগটি তদারকি করবেন সংস্থাটির উপ-পরিচালক ফানাফিল্ল্যা।