• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ

image_99745_0ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ১৮০০ কোটি টাকা বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করবে সংস্থাটি।

বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, ড. আনোয়ার হোসেন খান ৬টি ব্যাংকের পরিচালক থাকাকালীন সময় ক্ষমতা অপব্যাবহার করে ১৮০০ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছেন বলে জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক অভিযোগটি অনুসন্ধান করছেন। অভিযোগটি তদারকি করবেন সংস্থাটির উপ-পরিচালক ফানাফিল্ল্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ