বিনোদন ডেস্ক : পাকিস্তানের বিতর্কিত মডেল ও অভিনেত্রী ভিনা মালিক মঙ্গলবার এক ফুটফুটে ছেলে শিশুর জন্ম দিয়েছেন। আমেরিকায় জন্ম নেওয়া নবজাতকের ছবি টুইটারে দিয়েছেন ভিনার স্বামী আসাদ বাশির খান।বাশির খান টুইটারে লিখেছেন, ‘আল্লাহপাক আমাদের এক সুন্দর শিশু, আবরাম খান কাতাককে দিয়ে আর্শীবাদপুষ্ট করেছেন। ভিনা মালিককে সবচেয়ে বড় আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ।’
আর ভিনা মালিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এক পুত্র শিশু পেয়ে ধন্য হয়েছি। আব্রাম খানকে- ‘গর্বিত বাবার ফুটফুটে শিশু।’পাকিস্তানের দ্য ডন পত্রিকাকে ভিনা জানান যে, তিনি এখন সুস্থ আছেন। তবে বেশি কথা বলতে কষ্ট হয় তার। শিশুটিকে পেয়ে তিনি দারুণ খুশি। এখন শুধু ঘুমোতে চেষ্টা করছেন। ওর নাম রেখেছেন আব্রাম। শাহরুখ খানের ছেলের নামও আব্রাম। এ নামটি হিব্রু এবং আরবিতে হয় আব্রাহাম।গত বছরের ডিসেম্বরের শেষে ভিনা মালিক এবং বাশির দুবাইয়ে বিয়ে করেন। তখন এই বিতর্কিত অভিনেত্রী বলেছিলেন যে, তিনি তাঁর অতীতকে পিছে ফেলেছেন। তাঁর স্বামী একজন ব্যবসায়ী।