• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

নীলফামারীতে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার

Hand Cupনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে র্দীঘ দিন পলাতক থাকা তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন ওই গ্রামের মৃত মফেল উদ্দিনের স্ত্রী রেজিয়া বেগম (৫৫) ও তার ছেলে এজাজুল হক (৩৫) এবং একই গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে মোমিনুর রহমান (৩৫)। আটককৃতদের শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, আটককৃত তিনজন  নীলফামারী সিনিয়র চিফ জুডিশীয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সাজাপ্রাপ্ত আসামী। আদালত কর্তৃক সাজা ঘোষনা হওয়ার পর থেকে তারা র্দীঘ দিন থেকে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ২০০৩ সালে ওই আদালতে একটি মামলা (নং- জিআর-১৬৭/৩ (শ) হলেআদালত তাদেও তিনজনকে সাজা প্রদান করে। তবে কত দিনের সাজা প্রদান করা হয়েছে তা আদালত থেকে থানায় পাঠানো ওয়ারেন্টে উল্লেখ নাই। আটককৃতদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ