• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

মেক্সিকো ফুটবল দলের বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

image_100096_0খেলাধুলা ডেস্ক: মেক্সিকার গোলযোগপূর্ণ গুয়েরেরো রাজ্যে একটি ফুটবল দলের বাসে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন।  এদের মধ্যে দুজন খেলোয়াড় ও একজন বাসের চালক রয়েছেন। আহত হয়েছেন দলের কোচ ও অপর নয় সদস্য। শনিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বাসটিতে থার্ড ডিভিশন ফুটবল কাব চিলপাঞ্চিনগো হরনেটসের খেলোয়াড়রা ছিলেন।

নগরীর জন নিরাপত্তা সচিব জানান, শুক্রবার রাতে আইগুয়ালা নগরীতে বাসটি পার্কিংয়ের জন্য জায়গা খোঁজার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসে বন্দুক হামলা চালায়।

এর আগে সরকারি কর্মকর্তারা এ হামলার ঘটনায় তিন খেলোয়াড় নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। সূত্র : ইমিরেটস২৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ