• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘পলায়ন ঠেকাতে মন্ত্রী-এমপিদের পাসপোর্ট জমা রাখা হয়েছে’

image_100164_0ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, “সরকারের জনসমর্থন নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। খবর পেলাম সরকারের মন্ত্রী-এমপিদের পাসপোর্ট জমা রাখা হয়েছে। যাতে তারা দলের মূল নেতাকে রেখে বিদেশে পালিয়ে যেতে না পারেন।”

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক-২০১৪ ও বর্তমান প্রেক্ষাপটে দেশ প্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, “ভোটার বিহীন নির্বাচনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ এখন বড় বড় কথা বলছে। বিচার বিভাগকে তারা ধ্বংস করেছে। এখন বিচারকদের চাপে রাখতে অভিসংশন আইন পাস করছে।”

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সবার প্রতি আহ্বান জানান খন্দকার মাহবুব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ