• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী পেল ঈদ বোনাস

সৈয়দপুরসিসি নিউজ: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবারে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের ১৭ কর্মকর্তা-কর্মচারী পেল ঈদ বোনাস। বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি নিজ উদ্যোগে সোমবার হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস প্রদান করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সুরত আলী বাবু জানান, হাসপাতালের আয় কমে যাওয়ায় এবারের ঈদে কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস প্রদান করার প্রয়োজনীয় কোন অর্থ ছিল না। তাই হাসপাতালের ১৭ কর্মকর্তা-কর্মচারী ঈদ বোনাস পেত না। ফলে ওইসব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজন ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতো। বিষয়টি বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপিকে অবগত করা হয়। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদ বোনাস প্রদান করেন।
উল্লেখ্য, বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালটি দীর্ঘ ক’বছর থেকে অর্থ সংকটে ভুগছে। মিলছে না সরকারী কোন প্রকার অনুদান। রোগীর কাছ থেকে পাওয়া ও রোগী বহনকারী এ্যাম্বুলেন্সের ভাড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কোন রকমে চলছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীর বেতন ও বিদ্যুত বিলসহ আনুষঙ্গিক খরচ। যা ওই অর্থ হাসপাতাল থেকে মিলছে না। ফলে প্রায় বন্ধের পথে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ