• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

গাজা যুদ্ধের ৩ ইসরাইলি সেনার আত্মহত্যা

image_100385_0আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ গাজার সামরিক আগ্রাসনে অংশগ্রহণকারী তিন সেনা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ইসরাইলি দৈনিক মারিয়াভ এ খবর দিয়েছে।

আত্মহত্যাকারী তিন সেনাই ইসরাইলের চৌকস গোলানি ব্রিগেডের সদস্য বলে এ খবরে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে ৫০ দিনের সামরিক আগ্রাসনে জড়িত থাকাকে কেন্দ্র করে মানসিক যন্ত্রণায় ভুগছিল এ তিন ইসরাইলি সেনা।

এদের মধ্যে দু’জন গাজা সীমান্তের কাছে আর অপর জন ইসরাইলের কেন্দ্রস্থলে   আত্মহত্যা করেছে। সামরিক পুলিশ এ তিন আত্মহত্যার ঘটনার তদন্ত করছে বলে জানান হলেও এ নিয়ে কোনো মন্তব্য করে নি ইসরাইলি সেনাবাহিনী।–ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ