• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ইরাকের কয়েকটি অঞ্চল পুনর্দখলে নিল কুর্দিসরা

irak_53424আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকের বেশ কয়েকটি অঞ্চলের পুনর্দখল নিতে সক্ষম হয়েছে কুর্দিস পেশমার্গা বাহিনীর সৈন্যরা । যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার সহায়তায় মঙ্গলবার তারা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে পুনর্দখলে নেয়।

কুর্দিস সেনারা মঙ্গলবার বাশের গ্রামে হামলা চালায়। গত জুন মাসে তেলসমৃদ্ধ কিরকুক শহরের পার্শ্ববর্তী ওই গ্রামটি নিয়ন্ত্রণে নেয় আইএস। কিরকুকে হামলা চালানোর ঘাঁটি হিসেবে তারা ওই এলাকা ব্যবহার করত।

পেশমার্গা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা হ্যালগর্ড হেকমত জানান, মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সঙ্গে কুর্দিস সেনারা জুমার শহরে হামলা চালায়। এছাড়া ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলেও আক্রমণ চালানো হয়েছে।

এরবিল শহরেও অভিযান চালায় মিত্রবাহিনী। এরপর কুর্দিস সেনারা সেখানে প্রবেশ করে।

হ্যালগর্ড আরো বলেন, আমরা জুমার ও রাবিয়াসহ ৩০টি স্থান থেকে আইএসকে হটাতে সক্ষম হয়েছি। কুর্দিস সেনারা এখন দক্ষিণ-পশ্চিমের সিনজার এলাকা পুনর্দখল করতে এগিয়ে যাচ্ছে। গত আগস্ট মাসে ওই এলাকা দখল করেছিল আইএস যোদ্ধারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানিয়েছে, উত্তর-পূর্ব ইরাকে সাতটি বিমান হামলায় আইএস জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি ও যান ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাজ্য জানিয়েছে, কুর্দি সেনাদের সহযোগিতায় আইএসকে লক্ষ্য করে তাদের দু’টি বিমান হামলা পরিচালনা করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ