• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘ধর্মকে কাজে লাগিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে’

Fokrulঢাকা : ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে কেউ যেন নিজের ফায়দা লুটতে না পারে সেজন্য ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে ঢাকেশ্বরী পূঁজামণ্ডবে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এই হোক আজকের শুভ দিনে সকলের প্রার্থনা।
ফখরুল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হাজার হাজার বছর ধরে এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলে মিশে বসবাস করছেন। কাজেই সজাগ থাকতে হবে যাতে করে আমাদের এই বন্ধন অটুট থাকে। বিএনপি উদার রাজনৈতিক দল। গণতন্ত্র ও দেশ রক্ষা করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বরাবরই বদ্ধপরিকর।
মির্জা ফখরুল আরো বলেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক জীবনে বহু মতো থাকতে পারে কিন্তু ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে পারে এমন বক্তব্যে কখনো কাম্য হতে পারে না।
এসময় বিএনপির সাবেক মন্ত্রী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী ও ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্তু কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ