আন্তর্জাতিক ডেস্ক: চীনের মোকাবিলায় ভিয়েতনামের যুদ্ধ করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশটির ওপর থেকে ৪০ বছরের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমেরিকা। সাবেক শত্রু ভিয়েতনামের ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেয়ার এ ঘটনা চীনকে ক্ষুব্ধ করবে বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর এই প্রথম দেশটিতে অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ওয়াশিংটন। এর ফলে ভিয়েতনামের নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম কিনতে পারবে হ্যানয়।
দক্ষিণ চীন সাগরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে যখন চীনের সঙ্গে ভিয়েতনামের বিরোধ চলছে তখন এ পদক্ষেপ নিল মার্কিন সরকার। ওয়াশিংটন দাবি করেছে, ‘মানবাধিকার’ রক্ষার ক্ষেত্রে ভিয়েতনাম ‘কিছুটা’ উন্নতি করারয় তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। –ওয়েবসাইট।