• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিয়ের গাউন যখন ১২ হাজার ৩০০ ফুট!

gaunসিসি ডেস্ক: বর-কনে ভুলে যান, বরং বিয়ের গাউনের কথা শুনুন। শুনতেই হবে, যদি বলি গাউনটি ১২ হাজার ৩০০ ফুট লম্বা! বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস করে নিন কারণ তথ্যটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকের।

গিনেজ বলছে, এটিই বিশ্বের সবচেয়ে লম্বা গাউন। সবচেয়ে লম্বা গাউনের শীর্ষ তালিকায় এর আগে যে গাউনটি ছিল, সেটি এর চেয়ে তিন হাজার ৩৬৯ ফুট ছোট।

সম্প্রতি গাউনটি বানিয়েছে চীনের জিয়াংজুনসাংগু নামে একটি প্রতিষ্ঠান। গাউনটি এতোই লম্বা যে, এটি পরে মডেলকে সেদেশের চেংডু নামে একটি মাঠে গিয়ে দাঁড়াতে হয়েছে।

একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে গাউনটি বানানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তারা জানান, চীনের আসন্ন জাতীয় দিবসকে স্বাগত জানাতেই এ উদ্যোগ।

তবে এটি কেনার সুযোগও থাকছে। কোনো কনে চাইলে বিয়েতে বিশ্বের সবচেয়ে লম্বা গাউন পরে স্মরণীয় করে রাখতে পারেন তার বিয়ের মুহূর্ত। শুধু একটি কথাই বলার আছে, এটি পেতে বাংলাদেশি টাকায় গুনতে হবে মাত্র লাখ পঞ্চাশেক টাকা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ