• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে ২০টি গ্রামে আগাম ঈদুল আযহার নামাজ আদায়

Eid Namaj Pic,04-10-14মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরের ৫টি উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শনিবার ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, কাহারোল ও বিরামপুর উপজেলার ২০টি গ্রামের প্রায় ৭/৮শ’ পরিবারের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেন।
আজ শনিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন শহর ও আশপাশের কয়েকটি এলাকার প্রায় ৩ শতাধিক পুরুষ ও মহিলা। এ জামাতে ইমামতি করেন কাহারোল উপজেলার রুকুনপুর জামিয়া রাহমানিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক মাওঃ আবু মোঃ ইসহাক। এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার ফতেহ জংপুর, সাইতারা রাবার ড্যাম গ্রামে, কাহারোল উপজেলার মুকন্দপুর, গড়েয়া, ভবানীপুর, বিরল উপজেলার বালান্দর, পাঁচপাড়া. মাদববাটি, সদর উপজেলার গোপালগঞ্জ ও বিরামপুর উপজেলার কয়েকটি গ্রামসহ প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শনিবার ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
নামাজ শেষে মুসল্লিদির উদ্দেশে খুৎবায় একই দিনে ঈদ ও কুরবানী করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে  ঈদ ও কুরবানী করার আহবান জানান ইমামগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ