• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মালালাকে নাগরিকত্ব দেবে কানাডা, মুন বললেন ‘জাতিসংঘ কন্যা’

Malala Yousafzaiআন্তর্জাতিক ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকারী ও মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইকে সম্মানজনক নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে কানাডা সরকার।

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মালালার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য -বিবৃতি দিচ্ছেন। তবে, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার একধাপ এগিয়ে মালালাকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২২ অক্টোবর মালালা অটোয়া সফর করবেন এবং সে সময় তাকে সম্মানজনক নাগরিকত্ব দেয়া হবে।

মালালা হবেন ৬ষ্ঠ ব্যক্তি যাকে কানাডার সম্মানজনক নাগরিকত্ব দেয়া হচ্ছে। এর আগে মাত্র পাঁচজন ব্যক্তিকে কানাডার পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার মালালাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য নাম ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতারা মালালাকে সম্মান জানাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন মালালাকে “জাতিসংঘ কন্যা” উপাধিতে আখ্যায়িত করেছেন।
তবে, মালালার এই নোবেল পুরস্কার নিয়ে কিছুটা বির্তক উঠেছে। আন্তর্জাতিক শান্তিতে মালালার অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সূত্র: আইআরআইবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ