সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইজহার আহমদ (৯০) শনিবার সন্ধ্যায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—– রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর সৈয়দপুর রেলওয়ে মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
ইজহার আহমদের মৃত্যুতে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আখতার হোসেন বাদল, জিকরুল হক, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, শ্রমিকলীগ নেতা মোকছেদুল মোমিন, পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকু, ব্যবসায়ী হাজী তসলিম, হাজী জুবায়ের আহমেদ, সাংবাদিক আমিনুল হক, কাজী জাহিদ, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, জিকরুল হক, নবিউল ইসলাম, এম আর মহসিন প্রমুখ।