• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকছে না

uniঢাকা: প্রথমবার ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হলে দ্বিতীয় দফায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন না। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এতদিন এইচএসসি উত্তীর্ণরা টানা দুইবার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পেতেন।

এদিকে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় এ বছর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসিতে উত্তীর্ণরা অংশ নিতে পারবে। পুরাতনরা পারবে না।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাওয়ায় একদিকে যেমন প্রথমবার পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা বঞ্চিত হয়। অন্যদিকে পুরাতন শিক্ষার্থীরা বিভিন্ন কোচিং সেন্টারের হযোগিতা নিয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার চেষ্টা করে।” এছাড়া পরীক্ষার্থী কমে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সব পরীক্ষা নেয়া যাবে বলেও জানান তিনি।

এরফলে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধ হবে একং বিশ্ববিদ্যালয়ের আসন নষ্ট হবে না বলেও জানান ঢাবির উপাচার্য।

চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তির জন্য পদ অনুযায়ী যোগ্য প্রার্থী না পাওয়ায় ভর্তির শর্ত শিথিল করার কথা জানিয়ে উপাচার্য বলেন, “ইংরেজিতে ভর্তির জন্য ‘ইলেকটিভ ইংলিশ’ এ  ১৫ নম্বর পাওয়ার শর্ত শিথিল করে ন্যূনতম পাশ নম্বর ৮ করা হয়েছে এবং ‘সাধারণ ইংরেজিতে’ ২০ থেকে কমিয়ে ১৮ নম্বর করা হয়েছে।

এরপরেও ‘খ’ ইউনিটের মাধ্যমে আসন পূরণ করা না গেলে বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে একই শর্তে ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যনুযায়ী, এবার ইংরেজি বিভাগে প্রথম বর্ষে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে, যাদের ১২৫ জনই কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট থেকে আসার কথা। বাকি ২৫ জনকে নেয়ার কথা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিট থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ