বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : উপজেলার পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ইউনিয়ন এবং পৌর শহরে সংস্থার নিবন্ধিত হত দরিদ্র ৫শত ৫২জন শিশুর মাঝে ১টি করে কম্বল ও ৪শত ২৮জন শিশুর মাঝে ১টি করে ছাতা বিতরণ করেছেন।
সোমবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড বীরগঞ্জ পৌর শহরের কুমার পাড়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করে। একযোগে উল্লেখিত ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে উক্ত সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি কর্মকর্তা শ্যামল মন্ডল, মৌরশী লীমা ঘাগ্রা, সঞ্চয় পিউরিফিকেশন, পারুল বেগম, রিঞ্জন বর্মন, জগদিশ রায়, আলোবতি সরেন প্রমুখ।