• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

হিলি স্থলবন্দরে আরনু জুট মিলে আগুন

Agunআকতার হোসেন বকুল, হিলি : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরে ফায়ার সার্ভিস সংলগ্ন আরনু জুট মিলে আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানাগেছে।
হিলি ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার মো. সোলায়মান আলী জানান, সকাল পৌনে ৯টায় মিলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি পাম মেশিন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মিলের একটি গুদামে পাট ও পাটের বস্তা মজুদ থাকায় আগুনে পুড়ে গেছে। এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
মিলের শ্রমিকেরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মিলে ঢুকে বিকট শব্দ শুনতে পাই। এসময় শ্রমিকেরা বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে। এরপর পাশে থাকা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে আরনু জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা শেখ নরুল ইসলাম জানান, আগুনে এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ