দেবীগঞ্জ প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউপিতে খারিজা সোনাহার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন শুভ উদ্বোধন করেন এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এম.পি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় জোনের বাস্তবায়নে- ৬০,০০,৭১৯ টাকা ব্যয়ে একাডেমিক ভবন এর কাজ সমাপ্ত হয়েছে। একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মোঃ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠ করে অনুষ্ঠান শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ, প্রকৌশলী মোঃ মজিবর রহমান সরকার, শিক্ষক আবু তাহের প্রধান, রেজওয়ানুল হক পুলক, গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ। একাডেমিক ভবনের প্রাপ্তী কনট্রাকশন ছিলেন মোঃ রফিকুল ইসলাম।