• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

রংপুরে অটোরিকশা মালিক শ্রমিকদের বিক্ষোভ

image_102105_0রংপুর: রংপুরে ব্যাটারিচালিত অটো রিকশা ভাঙচুর ও চালকদের নির্যাতনের প্রতিবাদে বুধবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতি।

সকাল ১১ টায় নগরীর জিএল রায় রোডের কার্যালয় থেকে সমিতির সদস্যরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরভবসের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি ও এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার ছোট ভাই মহিউল আহমেদ মহি, সাধারণ সম্পাদক আনোয়ার কবির সুমন, দফতর সম্পাদক ফজলুল হক।

সমাবেশে বক্তারা অটো ভাঙচুর ও চালকদের নির্যাতন করার জন্য মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা পিক আপ ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদককে দায়ী করে তাদের এক মাসের মধ্যে গ্রেফতার দাবি করা হয়। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। পরে একই দাবিতে সিটি মেয়রের কাছে স্মারকলিপি দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ