খেলাধুলা ডেস্ক: ‘সুপার হট বেব’৷ এমন তকমা পাওয়া মডেল কন্যা নাকি ঘরের বউ হিসেবে একেবারেই মাননসই হতে পারে না৷ কে বলেছে!
লিভারপুল এবং আর্সেনালের প্রাক্তন ফুটবলার জারমেন পেন্যান্ট কিন্তু এই মতবাদে বিশ্বাসী নন৷ অ্যালিস গুডউইন নামে এক ‘অ্যাডাল্ট মেনস ম্যাগাজিন’-এর জনপ্রিয় বৃটিশ মডেলকে বিয়ে করেও কিন্তু দিব্যি সুখে ঘর করছেন তিনি৷ বোর্নমাউথের বিচে স্বল্প বসনায় গুডউইনের ছবি দেখার জন্য এখনও পাগল পুরুষরা৷ ‘জু উইকলি’, ‘নাটস’ বা ‘ম্যাক্সিম’-এর মতো পুরুষদের জনপ্রিয় ম্যাগাজিনগুলির জন্য চুটিয়ে ফোটোশ্যুট করে একসময় তাক লাগিয়ে দিয়েছিলেন এই ‘বিকিনি বেব’৷ সেই স্বল্প বসনা নারী কিন্তু তার দাম্পত্য জীবনে এখনো পর্যন্ত যথেষ্ট সফল৷ এমনকী খুব তাড়াতাড়ি ‘ফ্যামিলি প্ল্যানিং’-এরও পরিকল্পনা রয়েছে জারমেন এবং তার স্ত্রী গুডউইনের৷- ওয়েবসাইট।