• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পুলিশ-শ্রমিকের সংঘর্ষ। টিয়ারগ্যাস নিক্ষেপ, আহত ৮

Songorso-1সিসি নিউজ: নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে জাল ভোটের অভিযোগে শ্রমিকদের একাংশ নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। এতে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৮জন শ্রমিক আহত হয়। আহতের মধ্যে শ্রমিক ইউনিয়নের ডিমলা উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান (৬০), সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী (৪২) ও সাঈদ আহমেদকে (৫০) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
টিয়ারগ্যাস নিক্ষেপ করার কথা স্বীকার করে সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সাজেদুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ