• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন জেলায় ভোটার স্থানান্তরে বিশেষ ফরম পূরণ

ECসিসি নিউজ : বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবান, কক্সকাজার, ও রাঙ্গামাটি জেলার ১৪টি উপজেলায় কোনো ভোটার স্থানান্তরিত হতে চাইলে তাকে বিশেষ ফরম পূরণ করতে হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। বাড়তি নজরদারির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার জানান, এই সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে পৌঁছেছে এবং তারা কাজ শুরু করেছেন।

তিনি বলেন, চিঠিতে বলা হয় এক এলাকা থেকে অন্য এলাকায় ( রোহিঙ্গা অধ্যুষিত ) কোনো ভোটার স্থানান্তরিত হতে চাইলে তাকে বিশেষ ফরম পূরণ করতে বলা হবে। বিশেষ ফরম পূরণের পাশাপাশি তা যাচাই-বাছাই করে স্থানান্তর করতে হবে।’

তিন জেলার উপজেলা গুলো হলো- কক্সবাজার জেলার সদর চকরিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া; বান্দরবান জেলার সদর, লামা, আলিকদম, নাইক্ষ্যাংছড়ি, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলা।

উল্লেখ্য, গত ১৫ মে থেকে ছয় মাস ধরে হালনাগাদ কাজ চলছে দেশজুড়ে। ইতোমধ্যে সিটি করপোরেশন এলাকাসহ সারাদেশের পাঁচ শতাধিক উপজেলা ও নির্বাচনী থানায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। শেষ ধাপের নিবন্ধন কাজ শেষ হবে ১৫ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ