• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলে কাটা লাশ নয়, হত্যা করা হয়েছে মুশফিকুরকে

lashপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাছ ধরার ঘটনাকে কেন্দ্র্র করে আপন ছোট ভাইকে হত্যা করে রেললাইনে ফেলে রেখে হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। মৃত্যুর ২১ দিন পর ময়না তদন্তের রিপোর্টে ট্রেনে কাটার পূর্বে হত্যার প্রমান পাওয়া যায়। ফলে নিহতের অন্তস্বত্ত্বা স্ত্রী লাইলী বেগম বৃহস্পতিবার তার ভাসুর জানে আলম (৪৫) ও বাবু মিয়া (২৮)সহ ১০ জনকে আসামী করে পার্বতীপুর রেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জয়রামপুর গ্রামে মুশফিকুর রহমানের সাথে মাছ ধরাকে কেন্দ্র করে তার বড় ভাইয়ের বিবাদ চলছিল। বিবাদকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর রাতে মুশফিকুর তার ভাইয়ের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলাও করে। মামলার পর রাতেই মুশফিকুর নিখোঁজ হলে পর দিন ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় পার্বতীপুর হিলি রেলপথের ওড়না পুকুর নামক স্থান থেকে রেল পুলিশ ট্রেনে কাটা যাওয়া অবস্থায় মুশফিকের লাশ উদ্ধার করে।
এব্যাপারে পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান বলেন, রেল পুলিশ মুশফিকুরের লাশ উদ্ধার করে সেই সময় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছিল। ময়না তদন্তে হত্যার প্রমান মেলায় নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ