• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পিয়াস করিমের দাফন সম্পন্ন

image_102407_0ঢাকা: রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক  ড. পিয়াস করিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জুমা দ্বিতীয় জানাজ সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মো. সালাহউদ্দিন।
জানাজা শেষে এ শিক্ষাবিদের লাশ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়। সেখানে সর্বস্তরের জনতা তাকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজার আগে জুমার নামাজের শেষে পিয়াস করিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে এ শিক্ষাবিদের লাশ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে ধানমন্ডিতে তার বাসভবনে নেয়া হয়। সেখানে তাকে নিকটজন, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ প্রতিনিধিসহ অন্যরা শ্রদ্ধা জানান।
এদিকে সকাল ৯টা ৪০ থেকে ১০টা বিশ পর্যন্ত পিয়াস করিমের লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়। এরপর পারিবারিক সিদ্ধান্তে সেখানকার বায়তুল আমান মসজিদে তার জানাজা পড়ানো হয়।
ধানমন্ডিতে অধ্যাপক পিয়াস করিমকে যারা শ্রদ্ধা নিবেদন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, কবি ও দার্শনিক ফরহাদ মজহার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং কলা অনুষদের বর্তমান ডিন প্রফেসর সদরুল আমিন, ঢাবি  শিক্ষক সমিতির সহসভাপতি ড. আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সলিমুল্লাহ খান, প্রফেসর আসিফ নজরুল, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম, ড. আসাদুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডক্টর এজেড এম জাহিদ, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ও নুর মোহম্মদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ড. তুহিন মালিক, বিএনপি নেতা শরাফত আলী শফু,  বেগম সেলিমা রহমান, নারী নেত্রী শিরিন সুলতানা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র অভিনেতা উজ্জল, হেলাল খান, মুনিয়ারা সাফা, শ্যামা ওবায়েদ, বিএনপি নেতা বিডি রহমতুল্লাহ, বাম নেতা জোনায়েদ সাকী, ছড়াকার আবুল সালেহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ