• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতে ব্যান্ডেজ, ব্যান্ডেজে ইয়াবা

yabaচট্টগ্রাম: হাতে ব্যান্ডেজ লাগিয়ে ব্যান্ডেজের ভিতর ইয়াবা রেখে অভিনব কায়দায় তা পাচার করার সময় ৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে ৫শ ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার বাজারমূল্য সাড়ে ১৩ লাখ টাকা।

গ্রেপ্তার করা হয় ইয়াবা বহনকারী বাসযাত্রী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাণীরবাজার এলাকার আবুল হোসেনের ছেলে আল-আমিন (৪২) ও কক্সবাজারের টেকনাফের বাদশা মিয়ার ছেলে মো. নুরুল ইসলামকে (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘শুক্রবার গভীর রাতে কর্ণফুলী সেতু এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসে আল-আমিনের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা সে হাতের ব্যান্ডেজে লুকিয়ে রেখেছিল। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল।’

তিনি আরও বলেন, ‘ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা অপর একটি সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে নুরুল ইসলামের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’

বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ