• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মঙ্গলবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

jamat-1সিসি নিউজ : বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ডা. শফিক বলেন, সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এখন বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে জর্জরিত ভুক্তভোগী দরিদ্র জনগণের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের শামিল।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সাত বার, আর পাইকারী পর্যায়ে ছয় বার বৃদ্ধি করেছে। সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে দুই বার। আবাসিক খাতে দুই চুলায় গ্যাসের মূল্য বৃদ্ধির হার ১২২.২২ শতাংশ এবং এক চুলার ক্ষেত্রে বৃদ্ধির হার ১১২.৫০ শতাংশ। শিল্পের ক্ষেত্রে বৃদ্ধির হার ১০২.৯৪ শতাংশ।

তিনি বলেন, এখন যদি আবার সরকার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে তাহলে জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে বিভিন্ন শিল্পের উৎপাদন ও বাড়ি ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং যানবাহনের ভাড়া বাড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো একদফা অস্বাভাবিকভাবে বাড়বে। ফলে মানুষের জীবন যাত্রার ব্যয় হু হু করে বাড়তে থাকবে। ফলে কৃষক, শ্রমিক, চাকরিজীবীসহ সীমিত আয়ের লোকদের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

তিনি বলেন, সরকারের অন্যায় এবং অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ