• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

রাজারহাটে চিফ হুইপের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

tajul-islamরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের জাপা দলীয় সাংসদ আলহাজ্ব মো. তাজুল ইসলাম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় রাজারহাট উপজেলা শাখা জাপা আয়োজিত দোয়া মাহফিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জাপা’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপা’র সভাপতি আব্দুল হাকিম খন্দকারের সভাপতিত্বে বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন শাখা ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। বক্তব্য রাখেন-উপজেলা জাপা’র সহ সভাপতি আসাদুজ্জামান মাষ্টার, সা. সম্পাদক মো. আমজাদ হোসেন, যুগ্ম সা. সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক মো. ওয়াহেদ আলী, ছিনাই ইউপি’র জাপার সা. সম্পাদক মোস্তাফিজার রহমান রানু, ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র সা. সম্পাদক সোলজার হোসেন মাষ্টার, নাজিমখান ইউপি’র সা. সম্পাদক আব্দুল বাতেন, বিদ্যানন্দ ইউপি’র সভাপতি মো. আইয়ুব আলী, উমর মজিদ ইউপি’র সভাপতি মো. মোসলেম উদ্দিন, রাজারহাট সদর ইউপি’র সা. সম্পাদক মো. আফজাল হোসেন, ছাত্র সমাজের নেতা লিটন আহমেদ প্রমূখ। বর্ধিত সভা শেষে চিফ হুইপের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, রাজারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ হক্কানী। উল্লেখ্য, কুড়িগ্রাম-২ আসনের জাপা দলীয় সাংসদ বিরোধী দলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী শারীরিক অসুস্থ্যতায় বর্তমানে অষ্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোকমুক্তি কামনা করে শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা জাপা নেতৃবৃন্দ। আগামী ২৩ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ