সিসি নিউজ: রহস্যজনক আগুনে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া টেপুটারী গ্রামের জনকিশোর রায়ের বাড়ির সাতটি ঘর ও ঘরে রক্ষিত সব আসবাবপত্র পুড়ে গেছে। রোববার রাত ১২টার দিকের এ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য পরিবারের দাবি।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রোববার রাত ১২টার দিকে ওই গ্রামের জনকিশোর রায়ের বাড়ীর বৈঠকখানা থেকে রহস্যজনকভাবে আগুনের সুত্রপাত হয়ে গোটা বাড়ীতে ছড়িয়ে পড়ে। এতে জনকিশোরের সাতটি ঘর, ঘরে রক্ষিত সকল আসবাবপত্র, একটি গরু, পাঁচটি ছাগল হাঁসমুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে কবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
জনকিশোর রায় অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে রাতের আধারে কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এতে তার তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্বিভুত হয়েছে বলে দাবি করেন তিনি।
রামনগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহীন জানান, অগ্নিকান্ডের কারণ জানা যায়নি, তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।
নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক বলেন, বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।