• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে অ্যারাইজ ধানী গোল্ড ধানের মাঠ দিবস

Rajarhat Pic-20-10-14রফিকুল ইসলাম, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে সোমবার আগাম জাতের উন্নত ফলনশীল অ্যারাইজ ধানী গোল্ড হাইব্রিড জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাকিরপশার ইউপি’র বাজেমুজরাই এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ বর্ম্মনের জমির ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, অ্যারাইজ’র স্থানীয় প্রতিনিধি কাজী শামছুর রহমান, স্থানীয় পরিবেশক (ডিলার) মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. মোসলেম উদ্দিন, নারায়ণ চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সা. সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। অ্যারাইজ’র ধানী গোল্ড চাষী ধীরেন্দ্র নাথ বর্ম্মন বলেন, ১ কেজির একটি প্যাকেট বীজ সংগ্রহ করে ৩০ শতাংশ জমিতে এবারই প্রথম চাষ করেছি, ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি প্রতি একরে ৭০ মন ফলন হবে। এখন ওই জমিতে সরিষার চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় বলেন, আগাম জাতের এসব ধান চাষ করে এখানকার কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। এখন ওই জমিগুলোতে রবি শস্যের চাষ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ