রফিকুল ইসলাম, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে সোমবার আগাম জাতের উন্নত ফলনশীল অ্যারাইজ ধানী গোল্ড হাইব্রিড জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাকিরপশার ইউপি’র বাজেমুজরাই এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ বর্ম্মনের জমির ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, অ্যারাইজ’র স্থানীয় প্রতিনিধি কাজী শামছুর রহমান, স্থানীয় পরিবেশক (ডিলার) মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. মোসলেম উদ্দিন, নারায়ণ চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সা. সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। অ্যারাইজ’র ধানী গোল্ড চাষী ধীরেন্দ্র নাথ বর্ম্মন বলেন, ১ কেজির একটি প্যাকেট বীজ সংগ্রহ করে ৩০ শতাংশ জমিতে এবারই প্রথম চাষ করেছি, ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি প্রতি একরে ৭০ মন ফলন হবে। এখন ওই জমিতে সরিষার চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় বলেন, আগাম জাতের এসব ধান চাষ করে এখানকার কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। এখন ওই জমিগুলোতে রবি শস্যের চাষ করা যাবে।