• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর জখম

Dinajpur mapসিসি নিউজ: বসতভিটা নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই মারাত্মক জখম হয়ে সৈয়দপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বেলাইচন্ডী ইউনিয়নের চাকলাহাট সংলগ্ন খারিজপাড়ায়।
জানা যায়, বসতভিটা নিয়ে ওই গ্রামের মৃত কমির উদ্দিনের দুই পুত্র তাজির উদ্দিন ও ওয়াহেদুল ইসলাম উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চাকলার বাজার থেকে বাড়ী যাওয়ার পথিমধ্যে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই ওয়াহেদুল ধারালো অস্ত্র দিয়ে তাজিরকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তাজিরের শরীরে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী ছুটে এলে ওয়াহেদুল পালিয়ে যায় এবং মুমুর্ষ অবস্থায় তাজিরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।  রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় আহত তাজিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ