আন্তর্জাতিক ডেস্ক: কানাডার অটোয়ায় পার্লামেন্টের ভেতরে-বাইরে কয়েকটি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। তবে প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার নিরাপদে আছেন বলে তার দফতরের যোগাযোগ বিষয়ক পরিচালক নিশ্চিত করেছেন।
অটোয়া পুলিশ বুধবার এক ট্যুইটে জানায়, সকাল ৯টা ৫২ মিনিটে ওয়ার মেমোরিয়ালে গুলি হয়েছে। এতে একজন আহত হয়।
কানাডার প্রধান ওয়ার মেমোরিয়ালে পাহারারত রক্ষীদের লক্ষ্য করে হামলাকারী গুলি ছোড়ার পর দৌড়ে পার্লামেন্টে ঢুকে পড়ে।
চলতি সপ্তাহে চোরাগোপ্তা হামলায় এক কানাডীয় সেনা নিহত হওয়ার পর দেশটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা বাড়ানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই হামলার এ ঘটনা ঘটল।