• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার জনসভায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৮

Accidentনীলফামারী প্রতিনিধি: নীলফামারী-সৈয়দপুর সহাসড়কের পল্লী বিদ্যুত সমিতির কাছে সড়ক দুর্ঘটনায় য্বুদলের ৮ কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে আসা যুবদলের কেন্দ্রীয় নেতাদের মটর সাইকেল বহরে ওই দুর্ঘটনা ঘটে।
সূত্র মতে, নীলফামারীর বড় মাঠে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ বুধবার রাতে নীলফামারীতে আসেন। তারা উত্তরা ইপিজেডের ডিয়াস রেষ্ট হাউজে রাত্রী যাপন করেন। বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা মটর সাইকেলের বিশাল বহর নিয়ে কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসার পথে পল্লী বিদ্যুত অফিসের কাছে বহরের সামনের অংশের দুটি মটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের ওপরে পড়ে যায়। এতে মটর সাইকেলে থাকা জেলা যুবদলের ৮ কর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রায়হান (৩৮) ও তমাল (৩৫) নামের দুই কর্মীকে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুর্ঘটনায় কেন্দ্রীয় নেতারা অক্ষত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ